ঢাকাMonday , 16 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • বাঞ্ছারামপুর প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাগন ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান

    admin
    December 16, 2024 7:07 pm
    Link Copied!

    বাঞ্ছারামপুর প্রতিনিধি

    ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাগন ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ সোমবার বেলা ১১ ঘটিকায় বাঞ্ছারামপুর মাওলাগঞ্জ বাজার অডিটোরিয়ামে সংবর্ধনা দেওয়া হয়। এ সময়ে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবুল মনসুর, সহকারী কমিশনার (ভুমি) নজরুল ইসলাম, বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোরশেদুল আলম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার গোলাম ইসহাক, প্রেস ক্লাবের নব-নির্বাচিত সভাপতি মোল্লা মোঃ নাছির উদ্দিন। এছাড়াও প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রঙ্গণে বিজয় মেলার আয়োজন করা হয়। অনেক গুলো ষ্টলের মধ্যে চোখে পরার মত ছিল, নকশি পিঠা, হাতে বানানো কেক, নানান খেলনার দোকান, ব্লাড ব্যাংক। অনুষ্ঠান শেষে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাপরিবারদের মধ্যে খাবার বিতরণ করা হয়।এর আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫০ তম মহান বিজয় দিবস উপলক্ষে ভোরে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে মাওলাগঞ্জ বাজারে কেন্দ্রীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্বা নিবেদন করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST