ঢাকাTuesday , 27 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • বাংলাদেশ কৃষি ব্যাংক কালকিনি শাখার নতুন ভবনের শুভ উদ্বোধন

    admin
    January 27, 2026 8:18 pm
    Link Copied!

    রিপোর্ট-শাহ্ জালাল সরদার, মাদারীপুর।

    মাদারীপুরের কালকিনিতে বাংলাদেশ কৃষি ব্যাংক শাখার নতুন ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) বিকাল ৩টায় আনুষ্ঠানিকভাবে এই উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভবনের উদ্বোধন করেন

    জনাব মোহাম্মদ মইনুল ইসলাম,
    মহাব্যবস্থাপক, বাংলাদেশ কৃষি ব্যাংক, বিভাগীয় কার্যালয়, ফরিদপুর।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— কাজী মোহাম্মদ নাজমে মঈন,
    মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক, বাংলাদেশ কৃষি ব্যাংক, মাদারীপুর।

    এছাড়াও উপস্থিত ছিলেন- আলাউদ্দিন আহমেদ,আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা, মাদারীপুর।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন— তন্ময় কান্তি বালা,ব্যবস্থাপক, বাংলাদেশ কৃষি ব্যাংক, কালকিনি শাখা।

    উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক ও সুসজ্জিত নতুন ভবনের মাধ্যমে গ্রাহকদের আরও উন্নত ও দ্রুত ব্যাংকিং সেবা প্রদান করা সম্ভব হবে। নতুন ভবনটি কৃষক ও সাধারণ গ্রাহকদের ব্যাংকিং কার্যক্রমকে আরও সহজ ও গতিশীল করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

    অনুষ্ঠান শেষে অতিথিরা নতুন ভবনের বিভিন্ন অংশ পরিদর্শন করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST