আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ
লক্ষ্মীপুরের রায়পুরে স্ত্রীর পরকীয়া সন্দেহে স্ত্রীকে গ্যাসের আ’গু’নে পু’ড়িয়ে হ’ত্যার চেষ্টা করেছেন তার স্বামী । পরে নিজের শরীরেও আগুন ধরিয়ে দেন তিনি। এতে দুজনেই দ’গ্ধ হয়ে এখন মৃ’ত্যুর সঙ্গে লড়ছেন।
বৃহস্পতিবার (৮ মে) দুপুরে উপজেলার ০৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাচিয়া গ্রামে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন—স্থানীয় ব্যবসায়ী নুরুল আলম (৪৫) ও তাঁর স্ত্রী রহিমা বেগম (৩০)। দুজনকেই গুরুতর অবস্থায় ঢামেকের বা’র্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. অরুপ পাল জানান, রহিমার শরীরের প্রায় ৫০ শতাংশ ও নুরুল আলমের শরীরের প্রায় ৩০ শতাংশ দ’গ্ধ হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, কয়েক বছর আগে দ্বিতীয় বিয়ে করেন রহিমা ও আলম। বিয়ের পর ৯ লাখ টাকা ঋণ নিয়ে দোকান করে ব্যবসা শুরু করেন আলম। এর মধ্যে রহিমার সঙ্গে দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামের কাদির সিকদারের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ।
২০২৪ সালের ২২ জুলাই আলম দোকান থেকে ফিরে এসে কাদিরকে স্ত্রী রহিমার সঙ্গে ঘরে দেখতে পান। এরপর থানায় অভিযোগ করেন এবং স্থানীয়ভাবে বিচারও চান। কিন্তু কোনো সমাধান না পেয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।
বৃহস্পতিবার দুপুরে কাদিরসহ কয়েকজনকে বাড়িতে দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন আলম। একপর্যায়ে ঘরে ঢুকে স্ত্রীর গায়ে গ্যাসের ছোট সিলিন্ডার দিয়ে আ’গুন ধরিয়ে দেন এবং নিজ শরীরেও আগুন লাগান।
স্থানীয়রা আগুন নেভিয়ে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
রহিমার ভাগ্নি লুবনা আক্তার বলেন, “আলম আমার খালার গায়ে আগুন লাগিয়ে দেন। ধস্তাধস্তির সময় আ’গুন আলমের গায়েও লেগে যায়।”
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। দগ্ধ দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


