ঢাকাTuesday , 11 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • নিয়ামতপুরে হত্যা মামলায় ৫ চেয়ারম্যানসহ ৯ জন আওয়ামীলীগ নেতা কারাগারে

    admin
    February 11, 2025 10:42 pm
    Link Copied!

    নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতাঃ মোঃ তোফাজ্জল হোসেন

    গাজিপুর জেলায় একটি হত্যা মামলায় গাজিপুর নিম্ন আদালতে জামিন নিতে গেলে নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁচ ইউপি চেয়ারম্যানসহ সাতজন আওয়ামীলীগ নেতা কারাগারে পাঠিয়েছেন জেলা দায়রা জজ আদালত। ঐ আদালত নওগাঁ জেলা আওয়ামীলীগের এক নেতা ও পোরশা উপজেলার এক ইউপি চেয়ারম্যানকেও কারাগারে প্রেরণ করে।
    গত ১০ ফেব্রæয়ারী সোমবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ আদেশ দেন বলে জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) জানিয়েছেন।
    কারাগারে যাওয়া পাঁচ চেয়ারম্যানের মধ্যে নওগাঁর নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, চন্দননগর ইউনিয়ন চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, ভাবিচা ইউনিয়ন চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ ওবাইদুর রহমান, নিয়ামতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ বজলুর রহমান নইম, রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মোতালেব হোসেন বাবর। ্এছাড়া চন্দননগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ বাবুল, সাধারণ সম্পাদক নিশিরাজ বর্মন, হাজিনগর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক উজ্জ্বল মজুমদারও রয়েছে। একই মামলায় নিষিধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নওগাঁ জেলার সহ-সভাপতি বিশাল মজুমদারকেও কারাগারে প্রেরণ করা হয়।
    প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নওগাঁর নিয়ামতপুর উপজেলার পানিশাইল গ্রামের রায়হান হত্যা মামলায় ১শ ৬৭ জনকে এবং অজ্ঞাত আরো ৪শ থেকে ৫শ আসামী করে গাজিপুর থানায় মামলা দায়ের করেন নিহতের বাবা।
    আটককৃতরা হাই কোর্টে জামিন নিয়ে নিম্ন আদালতে জামিনের জন্য হাজিরা দিতে গিয়েছিলেন। জামিন না মঞ্জর করে জেল হাজতে প্রেরণ করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST