ঢাকাTuesday , 2 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • নিয়ামতপুরে সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক
    শেখ রুবেল আহমেদ

    নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার নওগাঁ ১ আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার মোঃ সালেক চৌধুরীকে জড়িয়ে দেশের একটি বেসরকারি টেলিভিশন সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নিয়ামতপুর বাজার দোকান মালিকরা। নিয়ামতপুরে সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দূরদূরান্ত ছাত্র-ছাত্রীদের যাতায়াতের সমস্যার কারণে একটি আবাসিক বোর্ডিং করা হয়েছিল, কিন্তু রাস্তাঘাটের উন্নতির কারণে ছাত্র-ছাত্রী এখন আর এই বিদ্যালয়ের আবাসিকে থাকে না, ফলে না থাকার কারণে আবাসিক বোডিং টি দীর্ঘদিন পড়ে রয়েছে, সেই সুবাদে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ ম্যানেজিং কমিটি সিদ্ধান্ত গ্রহণ করেন বোর্ডিংটি সংস্কার করে যদি ভাড়া দেয়া হয় তাহলে সরকার কিছু রাজস্ব এখান থেকে আয় করা সম্ভব, এরই ধারাবাহিকতায় ৫ই আগস্ট এর পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সাথে আলাপ আলোচনা করে আবাসিক বোডিং টি সংস্কারের জন্য একটি সার্কুলার দেন। পরবর্তীতে আবেদনের ভিত্তিতে আশেপাশের কিছু ব্যবসায়ী সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ দুই তলায় কিছু দোকান বরাদ্দ নেয়ার জন্য আবেদন করেন, বিভিন্ন আবেদনের প্রেক্ষিতে যাচাই-বাছাই শেষে দোকান বরাদ্দ দেয়া হয়, শুরু হয় সংস্কার, যা এখনো চলমান, বরাদ্দকৃত দোকানের মধ্যে একজন ব্যবসায়িক জাবেদ হোসেন বলেন আমি প্রধান শিক্ষক বরাবর আবেদন করার পরে আমার দুইটি দোকান বরাদ্দ চেয়েছিলাম পরবর্তীতে আবেদন বেশি হওয়ার কারণে আমার দুইটি দোকানের পরিবর্তে একটি দোকান দিয়েছে, অথচ তিনি নিজেই দুইটি দোকান বরাদ্দ নিয়েছে।, তিনি আরো বলেন এই দোকান বরাদ্দর জন্য আমি নিয়ামতপুর বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়কে ২৫ হাজার টাকা প্রদান শিক্ষকের মারফত জমা দিয়েছি এখানে যতগুলো দোকান হবে সবগুলো দোকান মালিকেরা সবাই ২৫ হাজার টাকা করে প্রধান শিক্ষকের নিকট সবাই জমা দিয়েছে, এবং এই দোকান মার্কেট আমাদের নিজের অর্থায়নে আমরা সংস্কার করে ব্যবহার উপযোগী করে নিচ্ছি এতেও বিদ্যালয় কর্তৃপক্ষ কোন ব্যয় বহন করবে না সমস্ত ব্যয় আমাদেরই। এছাড়াও প্রত্যেক মাসে ভাড়া। নির্ধারণ করা হয়েছে ২০০০/- টাকা সেখানেও প্রধান শিক্ষকের স্বাক্ষর ও সিগনেচার রয়েছে, কিন্তু হঠাৎ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পারলাম দেশের একটি বেসরকারি টেলিভিশন নিউজ করেছে সাবেক সংসদ সদস্য ডাক্তার ছালেক চৌধুরী জোর পূর্বক এই বোর্ডিং মার্কেটটি দখলে নিয়েছে যা ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোহিত। কারণ ডাক্তার ছালেক চৌধুরী উনি একজন সৎ ব্যক্তি উনি তিনবারের সাবেক সাংসদ সদস্য উনি যখন সংসদ সদস্য ছিলেন তখনও দুদক উনার বিরুদ্ধে কোন দুর্নীতির তথ্য পায়নি আর এই সাধারণ বোর্ডিং মার্কেট উনি দখলে নিবে এটি হাস্যকর, আমরা মনে করি এখানে কোন তৃতীয় ব্যক্তি তার ইমেজ নষ্ট করার জন্যই এ ধরনের তথ্য ছড়িয়েছে। এদিকে এই ঘটনায় ৩০ আগস্ট বিকেল তিন ঘড়িকায় বোর্ডিং দোকান মালিক গণ একটি সংবাদ সম্মেলনে দাবি করেন, সাবেক সংসদ সদস্য বিরুদ্ধে যে মিথ্যা তথ্য প্রচার হয়েছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা যথারীতি নিয়ম মেনেই এই বোর্ডিং মার্কেটটি ভাড়া নিয়েছি যার সাথে সাবেক সংসদ সদস্য কোন ভাবেই জড়িত নয় আমরা প্রত্যেক মাস হিসাবে এবং প্রত্যেকটা রুম ২৫ হাজার টাকা করে জমা দিয়ে প্রধান শিক্ষকের নিকট এই মার্কেটটি ভাড়া নিয়েছি তার ডকুমেন্টস আমাদের কাছে রয়েছে, সংবাদ সম্মেলনে আরো দাবি করা হয় প্রধান শিক্ষক নিজেও দুইটি দোকান বরাদ্দ নিয়েছে এবং বিদ্যালয়ের কিরানী হেলাল উদ্দিন তার নিজের নামেও একটি দোকান বরাদ্দ রয়েছে যদি সাবেক সংসদ সদস্য মার্কেট দখলে নিয়ে থাকে তাহলে এরা কি করে দোকান বরাদ্দ পায় তার মানে এটা একটি উদ্দেশ্য উদ্দেশ্যপ্রণোহিত ভাবে সাবেক সংসদ সদস্য মান ক্ষুন্ন করার জন্যই একটি মহল চক্রান্ত করে এই সংবাদ প্রচার করেছে,। এদিকে নিয়ামতপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে নিয়ামতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশা বলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ছালেক চৌধুরীর যে জনপ্রিয়তা রয়েছে সেই জনপ্রিয়তাকে ভয় পেয়েই একটি মহল এ ধরনের চক্রান্ত করে মিথ্যা ও ভিত্তিহীন নিউজ প্রচার করেছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি,নিয়ামতপুর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আমিনুল ইসলাম ভিপি বলেন ডাক্তার ছালেক চৌধুরী উনি একজন জনপ্রিয় ব্যক্তি তার বিরুদ্ধে স্বৈরাচার সরকার দুর্নীতি প্রমাণ করতে পারেনি কিন্তু বর্তমানে একটি মহল তার জনপ্রিয় তাকে ভয় পেয়ে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় অপপ্রচার চালাচ্ছে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।
    যুবদলের আহ্বায়ক মনজুর রহমান বলেন, যেখানে আমাদের নেতার কোন দোকানই সেখানে বরাদ্দ নেয়নি হেডমাস্টার নিজেই দোকান বরাদ্দ নিয়েছে তাদের কাছ থেকে যথারীতি তার সিল সিগনেচার দিয়ে টাকা পয়সা লেনদেন করেছে তাহলে কি করে নওগাঁ ১ আসনের সাবেক সংসদ সদস্য দোকান দখল নিবে যদি সে দোকান দখল নিত তাহলে তার তো দুই চারটা দোকান সেখানে থাকার কথা ছিল আর সে যদি দোকান দখলে নেবে তাহলে হেডমাস্টার কি করে টাকা পয়সা নিল বিষয়টি চক্রান্তমূলক আমরা মনে করি এই দুর্নীতিবাজ প্রধান শিক্ষক তার নিজের দুর্নীতি ঢাকার জন্যই সে মিথ্যা তথ্য ছড়িয়েছে, আমরা মনে করি সঠিক তদন্ত করে এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।
    এদিকে সরে জমিনে গিয়ে দেখা যায় প্রধান শিক্ষক সকল দোকান গুলা তিনি নিজেই টেন্ডার দিয়ে প্রতিষ্ঠানের নামে ভাড়া দিয়েছে এবং সেখানে তার সিল সিগনেচার রয়েছে এবং টাকা লেনদেনের অফিশিয়াল কাগজপত্র রয়েছে। অপরদিকে নিয়ামতপুর বহুমুখী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন আমি সাংবাদিকদের কাছে কখনোই বলি নাই সাবেক সংসদ সদস্য ডাক্তার ছালেক চৌধুরী এই মার্কেট দখলে নিয়েছে সাংবাদিকরা সঠিক তথ্য তুলে ধরে নাই,তারা মিথ্যা তথ্য তুলে ধরেছে সাবেক সংসদ সদস্য ছালেক চৌধুরী উনি একজন ভালো মানুষ উনি কখনোই কোন দুর্নীতি করেননি, আমি আশা করি যে মিডিয়াগুলো এই মিথ্যা সংবাদ প্রচার করেছে তারা পুনরায় সঠিক তথ্যটি তুলে ধরবেন। তার কাছে একান্তই পোস্ট নিয়ে জানতে চাইলে তিনি দোকানের বরাতের টাকা উনি নিজে গ্রহণ করেছেন কিনা তিনি স্বীকার করেছেন তার নিজের দুইটি দোকান বরাদ্দ রয়েছে এবং তার অফিস সহকারী হেলাল উদ্দিনের একটি দোকান বরাদ্দ রয়েছে এবং তিনি নিজেই দোকান বরাদ্দর সকল টাকা নিজে গ্রহণ করেছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST