ঢাকাWednesday , 6 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • নিয়ামতপুরে শহীদ রায়হানের কবরে উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ ।

    admin
    August 6, 2025 9:26 am
    Link Copied!

    মোঃ আব্দুল করিম, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ রায়হানের কবরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

    আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন উপজেলার পানিশাইল এলাকায় শহীদ রায়হানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।

    পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান, শহীদ রায়হানের বাবা মামুন সরদার প্রমূখ।
    পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ রায়হানের আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

    উল্লেখ্য, গত বছরের ২০ জুলাই গাজীপুরের বোর্ডবাজার এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রায়হান মাথায় গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরদিন ২১ জুলাই পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। # ৫ আগস্ট ২০২৫ ইং

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST