ঢাকাSunday , 25 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • নিয়ামতপুরে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা-২০২৬

    admin
    January 25, 2026 12:54 am
    Link Copied!

    মোঃ আব্দুল করিম, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যপ নওগাঁর নিয়ামতপুরে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দু’দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়েছে।

    ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
    আজ শনিবার(২৪ জানুয়ারী) সকালে নিয়ামতপুর সরকারি বহুমূখী মডেল উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস ।

    কর্মশালায় ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
    কর্মশালায় প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসাররা অংশগ্রহণ করেন।

    উপজেলা কৃষি অফিসারের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন সুপার তারিকুল ইসলাম,জেলা নির্বাচন অফিসার মোতালেব হোসেন,  কর্নেল মাহামুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রেজাউল করিম, প্রমুখ।

    কর্মশালায় বক্তারা  নির্বাচন সংক্রান্ত বিধি-বিধান, ব্যালট ব্যবস্থাপনা, ভোটগ্রহণের সময় শৃঙ্খলা রক্ষা ও ভোটারদের সহযোগিতা করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। # ২৪ জানুয়ারি ২০২৬ ইং

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST