ঢাকাTuesday , 8 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • নিয়ামতপুরে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যুবদলের মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    admin
    July 8, 2025 1:22 am
    Link Copied!

    মোঃ আব্দুল করিম, নিয়ামতপুর, নওগাঁ প্রতিনিধি: নিয়ামতপুরে উপজেলা যুবদলের উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সকল নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

    ৪ (জুলাই) শুক্রবার বিকাল ৪টায় সাবেক সাংসদ ডাঃ ছালেক চৌধুরীর বাড়ির সামনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাঃ ছালেক চৌধুরী।

    উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মেহেদী হাসানের সঞ্চালনায় উপজেলা যুবদলের আহবায়ক মঞ্জুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় ও প্রস্তুতি সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশা।
    এসময় আরও উপস্থিত ছিলেন হাজিনগর ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ভিপি, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আরিফুল ইসলাম, শাহ নেওয়াজ সবুজ চৌধুরী, রসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূর আলম সুজা, শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একেএম খলিলুর রহমান, যুবদলের সাবেক সহ-সভাপতি সালাউদ্দিন সিরাজী পলাশ, ছাত্র দলের আহবায়ক সালাউদ্দীন গাজী, ছাত্র দলের কলেজ শাখার সাবেক আহবায়ক সুলতান আহমেদ সজিব চৌধুরী, ছাত্র দলের কলেজ শাখার সভাপতি বিদ্যুৎ চন্দ্র মাহাতো প্রমূখ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST