জাকিউল ইসলাম
জামালপুর জেলা প্রতিনিধি
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়েছে।
পহেলা জানুয়ারি সকাল ১০ টায় দেওয়ানগঞ্জ বাজারে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন শেষে এক আনন্দ র্যালী বের হয়।র্যালীটি দেওয়ানগঞ্জ বাজারের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে দেওয়ানগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভারচুয়ালী বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ, জামালপুর -০১ আসনের সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত।
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাঈদ বিন আনোয়ার সজীব।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সন্মানিত সদস্য ব্যারিস্টার শাহাদাৎ বিন জামান শোভন।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলামের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ সাদা, মঞ্জুরুল হক মঞ্জু আহবায়ক দেওয়ানগঞ্জ পৌর বিএনপি।
উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক মঞ্জু হোসেন মন্জু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আল মামুন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদ হাবীব পলিন প্রমুখ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের আহ্বায়ক বিপ্লব মন্ডল।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক রফিকুল ইসলাম।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে ছাত্রদল ও যুবদল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


