ঢাকাMonday , 9 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • তারেক রহমান সাইবার ফোরামের রাজশাহী জেলার কমিটি গঠন

    admin
    December 9, 2024 5:45 pm
    Link Copied!

    মো: সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী:

    বাংলাদেশ সত্য ও ন্যায় প্রচারে তারেক রহমান সাইবার ফোরাম (টিআরসিএফ) রাজশাহী জেলা শাখা এর আংশিক কমিটি গঠণ করা হয়েছে। গত ৫ ডিসেম্বর তারেক রহমান সাইবার ফোরাম এর কেন্দ্রীয় কমিটির সভাপতি লুৎফুল হাই ভূঁইয়া ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা’র স্বাক্ষরিত এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

    তারেক রহমান সাইবার ফোরাম (টিআরসিএফ) রাজশাহী জেলা শাখার সভাপতি হলেন সাজ্জাদ মৃধা, সিনিয়র সহ সভাপতি সোহেল রানা, সহ সভাপতি গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও সোহাগ আলী, সাংগঠনিক সম্পাদক সাকিব আলী, সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক সোহানুর রহমান, ক্রীড়া সম্পাদক কাউসার আহমেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহন।

    তারেক রহমান সাইবার ফোরামের সাবেক উপদেষ্টা রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি কমিটির নেতাদের ফুল দিয়ে বরণ ও সবার মিষ্টি মুখ করিয়ে দিক নির্দেশনা দেয়। তিনি বলেন, আমরা জিয়ার সৈনিক সবাই একসাথে জনগনের স্বার্থে কাজ করব নিজের স্বার্থে নয়। আমাদের নেত্রী আপোষহীন নেত্রী এত জুলুমের পরও তিনি আপোষ করেননি। অন্য দলের নেত্রী সবাইকে ফেলে পালিয়ে যায় সেই দল করা আর নিজের বিপদ ডেকে আনা একই। আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান জনগনের ভোটে বিশ্বাসী তাই আমরা জনগনের মন জয় করে তাদের ভরসা অটুট করার লক্ষ্যে কাজ করে যাব।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST