ঢাকাMonday , 8 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • তদন্ত করতে গিয়ে মারধরের শিকার পুলিশ সদস্য

    admin
    September 8, 2025 10:05 am
    Link Copied!

    মুরাদ খান মানিকগঞ্জ থেকে

    মানিকগঞ্জ সদর উপজেলার জাগির ইউনিয়নের কলির মোড় এলাকায় অভিযোগের তদন্ত করতে গিয়ে এস আই সহ তিন পুলিশ সদস্য আহত ঘটনা ঘটে। 

    আহত পুলিশ সদস্যরা হলেন- মানিকগঞ্জ সদর থানার সাব ইন্সপেক্টর কামাল হোসেন, পুলিশ কনস্টেবল সুজন মিয়া ও সাইফুল হোসেন।

    পুলিশ সূত্রে পাওয়া গেছে, আজ মানিকগঞ্জ সদর জাগীর ইউনিয়নের কলির মোর এলাকার বাসিন্দা মঙ্গল হোসেন (৮০) তার সন্তানের নামে ভরণপোষণ না করা এবং বাড়ি থেকে বের করে দেওয়ার মানিকগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ করেন। এ অভিযোগ তদন্তের জন্য সদর থানার এসআই কামাল হোসেন এবং ২ কনস্টেবল অভিযোগকারীর এলাকায় যান। সেখানে অভিযুক্ত ছেলে গিয়াস উদ্দিনের (৫৩) সাথে কথাবাত্রায় এক পর্যায়ে বাক বিতন্ড ঘটে। বাক বিতণ্ডার এক পর্যায়ে অভিযুক্ত গিয়াস উদ্দিন এবং তার পরিবারের কাছে মারধরের শিকার হন পুলিশ সদস্যরা। 

    এ ঘটনা পর সদর থানা পুলিশকে জানালে অতিরিক্ত পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গিয়াস উদ্দিন ও তার ছেলে রনি মিয়াকে (১৮) আটক করে পুলিশ। 

    এ সময় আহত তিন পুলিশ সদস্যকে জরুরী চিকিৎসার জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা নেন তারা। 

    এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত এবং তার পরিবারের কাছে মারধরের শিকার হয়েছেন তিন পুলিশ সদস্য। অভিযুক্ত এবং তার ছেলেকে তৎক্ষণাৎ আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST