মনিরুজ্জামান মনির মাদারীপুর প্রতিনিধি,,
জেলা মিডিয়া সেন্টার মাদারীপুর এর জরুরী সভা আয়োজন করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলা মিডিয়া সেন্টার মাদারীপুর এর উপদেষ্টা মোস্তাক আহমেদ
উপদেষ্টা তার বক্তব্যে সকল কলম সৈনিকদের দিক নির্দেশনা প্রদান করেন। তিনি আরো বলেন প্রতিটি কলম সৈনিক হবে জনগণের সেবক।
সত্য ঘটনা তুলে ধরতে হবে। তিনি আরো বলেন বিগত দিনে কোন ন্যায় বিচার পাইনি দেশবাসী তাই প্রতিটি ঘটনা সঠিক উপস্থাপন করতে হবে। যাতে সাধারণ জনগণ এর সুফল পায়। তিনি বলেন আমি জেলা মিডিয়া সেন্টার মাদারীপুর এর সাথে আছি এবং বাকি দিনগুলোতে থাকবো। উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা মিডিয়া সেন্টার মাদারীপুর এর সভাপতি জসিম উদ্দিন জুয়েল বেপারী। আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন হাওলাদার। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো সাইফুল ইসলাম জেলা মিডিয়া সেন্টার মাদারীপুর। উপস্থিত ছিলেন জেলা মিডিয়া সেন্টার মাদারীপুর এর সকল সদস্য


