ঢাকাMonday , 9 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • জুড়ীতে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ এক যুবক আটক

    admin
    December 9, 2024 12:00 am
    Link Copied!

    জুড়ী ঃপ্রতিনিধি

    বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) আওতাধীন জুড়ী সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক ক্রয়-বিক্রয় কালে আমিনুর ইসলাম ইমরান (২২) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করে বিজিবি। এসময় তার পকেট তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার, ব্যবহৃত মোটরসাইকেল ও সিমসহ একটি মোবাইল সেট জব্দ করে। আটক কিত আমিনুর ইসলাম ইমরান জুড়ী ভবানীগন্জ বাজারের বিশিষ্ট মুরব্বি আব্দুল বারি কয়ছর এর ছেলে,আজ ভোর ৫টা ৩০ঘটিকা সময় বিজিবি হাতে আটক হয়।৫২ব্যাটালিয়ান জুড়ী ক্যাম্পের নায়ক আলমগীর হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করেন।জানা গেছে, মাদক ক্রয়-বিক্রয়ের সময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জুড়ী বিজিপির নায়েক আলমগীর হোসেনের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ১৩৯৬ হতে সাড়ে ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বড়ধামাই নামক স্থানে অবস্থান নেয়। কিছুক্ষণ পর সন্দেহজনক এক মোটরসাইকেল আরোহীকে সেখানে দেখতে পেয়ে তাকে আটক করে বিজিবির টহল দল। পরে তার শরীর তল্লাশি করে প্যান্টের পকেট থেকে১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে, ও তার ব্যবহৃত মোটরসাইকেল ও সীম সহ একটি মোবাইল সেট জব্দ করে। ইয়াবাসহ যার সিজার মূল্য প্রায় ৫ লক্ষ ৫৯ হাজার ৫০০ টাকা বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান পিপিএম জানান, আটক মাদক ব্যবসায়িকে বিকেলে জুড়ী থানায় সোপর্দ করা হয়েছে। এব্যাপারে বিজিবির নায়েক আলমগীর হোসেন বাদি হয়ে জুড়ী থানায় মামলা করেন৷ জুড়ী থানার ওসি মোর্শেদুল আলম ভূঁইয়া জানান, মামলা রেকর্ড হয়েছে। সোমবার আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST