ঢাকাTuesday , 6 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • জামালপুরে ৩৫ বিজিবি বাঘারচর বিওপি ক্যাম্পের অভিযানে ১ কোটি ৬৬ লক্ষ টাকার মালামাল সহ আটক ১

    admin
    May 6, 2025 5:16 pm
    Link Copied!

    জাকিউল ইসলাম
    জামালপুর জেলা প্রতিনিধি

    জামালপুর ব্যাটেলিনের ৩৫ বিজিবি’র অভিযানে ১ আসামি সহ প্রায় ১ কোটি ৬৬ লক্ষ টাকার হরিণের কস্তুরী এবং ভারতীয় বিভিন্ন প্রকার প্রসাধনী আটক করা হয়।

    ৫ মে সোমবার ২০২৫ জামালপুর ব্যাটেলিয়ান ৩৫ বিজিবি অধিনায়ক লেঃকর্নেল হাসানুর রহমান, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় সকাল ০৯:০৫ মিনিটে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে জামালপুর ব্যাটালিয়নের ৩৫ বিজিবি অধীনস্থ বাঘারচর টহল দল কর্তৃক  সীমান্ত পিলার ১০৭৪ /৯ হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশে অভ্যন্তরে  দক্ষিণ মাখনেরচর নামক স্থানে হইতে ভারতীয় হরিণের কস্তুরী -০৬ পিস (২৫৪ গ্রাম), ভারতীয় বিভিন্ন প্রকার প্রসাধনী-০৮ পিস, বিভিন্ন প্রকার ওষুধ -২৮ পিস, মোবাইল -০১ টি,  মোবাইলের চার্জার -০১টি সিম  কার্ড -০১টি,পাওয়ার ব্যাংক-০১টি এবং হেট ফোন ০১ টি হয়েছে।

    আটককৃত ব্যক্তির আঃ মতিন ৩৫, পিতাঃ আবুল কাশেম, গ্রামঃ রমনা নতুন বেপারীপাড়া, পোস্ট রমনা, থানাঃ চিলমারী জেলাঃ  কুড়িগ্রামকে আটক করতে সক্ষম হয়,যাহার সিজার মূল্য ১,৬৫,৫৮,১০০(এক কোটি পয়ষট্রি  লক্ষ  আটান্ন হাজার একশত টাকা।

     পরে ধৃত আসামীসহ জব্দকৃত চোরাচালানী মালামাল দেওয়ানগঞ্জ থানায় সোপর্দ করেন।  

    দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন,বিজিবি মহাপরিচালক কর্তৃক ঘোষিত চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেস নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরেনর চোরাচালান পাচাররোধ কল্পে এবং সীমান্ত সুরক্ষার দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST