হারুন অর রশীদ,
স্টাফ রিপোর্টার :
জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার উপস্থিতিতে আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নে দুটি নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হয়েছে।
বিরামহীন সফরের অংশ হিসেবে, প্রথমে বিকেলে রুকিন্দিপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আওয়ালগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি কমিটি গঠন করা হয়। এরপর মাগরিবের নামাজের পর ৫ ও ৬ নং ওয়ার্ডের কানুপুর বকুলতলা ভোট কেন্দ্রে আরেকটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। তিনি সংগঠনকে শক্তিশালী করার এবং আসন্ন নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com


