ঢাকাMonday , 6 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • চুরির অপবাদে,বাড়ি থেকে তুলে নিয়ে আবুল কালাম নামে যুবকে পিটিয়ে হত্যা

    admin
    January 6, 2025 6:10 pm
    Link Copied!

    আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ

    লক্ষ্মীপুরে চুরির অপবাদ দিয়ে আবুল কালাম নামের এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

    সোমবার (০৬ জানুয়ারি) সকালে রায়পুর উপজেলার কাঞ্জনপুরে এ মারধরের ঘটনা ঘটে। নিহত কালাম কাঞ্জনপুর গ্রামের ছানাউল্যার পাটোয়ারির ছেলে। তিনি পেশায় শ্রমিক ছিলেন। পরিবার নিয়ে উপজেলার হায়দারগঞ্জ বাজারে ভাড়া থাকতেন তিনি।

    নিহতের স্ত্রী রেহানা আক্তার জানান, ভোর রাতে হায়দারগঞ্জের ভাড়া বাসা থেকে জিসান নামে এক ব্যক্তি দলবল নিয়ে সিএনজির ব্যাটারি চুরির অপবাদ দিয়ে আবুল কালামকে একটি মাইক্রোবাস যোগে জোরপূর্বক ওঠিয়ে নিয়ে যায়।

    পরে তাকে আটক করে কাঞ্জনপুরের একটি বাগানে নিয়ে বেধড়ক মারধর করা হয়। সকালে মূমূর্ষ অবস্থায় কালামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

    স্থানীয়রা জানান, দু’দিন আগে মাসুদ নামে এক ব্যক্তির ব্যাটারী চুরি হয়। ওই অভিযোগে তাকে ধরে আনা হয়। রাতভর তাকে বাগানে বেঁধে রেখে নির্যাতন করা হয়। সকালেও তাকে মারধর করা হয়েছে। এক পর্যায়ে তার মৃত্যু হয়।

    রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, ব্যাটারি চুরির অপবাদে এক ব্যক্তিকে পিটিয়ে মারা হয়েছে। ঘটনার সাথে কারা জড়িত, তাদেরকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST