ঢাকাMonday , 15 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • চাঁপাইনবাবগঞ্জে ৫০টি ককটেল হঠাৎ বিস্ফোরিত হলো কবরস্থানে

    admin
    September 15, 2025 7:47 pm
    Link Copied!

    আবুল বাসার মিলন
    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

    চাঁপাইনবাবগঞ্জের রানিহাটিতে কবরস্থানে পুঁতে রাখা প্রায় ৪০-৫০টি ককটেল বিস্ফোরণ হয়েছে। সোমবার ( ১৫ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে সদর উপজেলার ধুমিহায়াতপুর এলাকার আহসান মুঞ্জুরের কবরস্থানে এ ঘটনা ঘটে।

    বিস্ফোরণের আঘাতে ভেঙে গেছে পাশে থাকা একটি সীমানা প্রচীরের দেওয়াল। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে।

    স্থানীয় বাসিন্দা জিন্নাতের স্ত্রী আমেনা বেগম বলেন, ভোরে হঠাৎ বিকট শব্দ শুনে বাড়ি থেকে বের হয়ে দেখি ধোঁয়া উড়ছে। পরে ককটেলের আলামত দেখতে পাই। এখানে ককটেল পুঁতে রাখা হয়েছিল। যা বিস্ফোরণ হয়েছে। দেখে মনে হচ্ছে অন্তত ৪০-৫০টি ককটেল এখানে ছিল। এখনো এলাকাবাসী আতংকিত।

    স্থনীয় বাসিন্দা আতিকুল ইসলাম বলেন, ভোরে ককটেল বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায় এলাকাবাসীর। পরে কবরস্থানে গিয়ে দেখি পাশে থাকা একটি দেওয়াল ভেঙে গেছে ককটেলের আঘাতে। এমনকি আশপাশে অনেক মাটি উড়ে গেছে। এখানে অন্তত ৫০টি ককটেল বিস্ফোরণ হয়েছে।

    চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দেখে মনে হচ্ছে মজুত রাখা ককটেল বিস্ফোরণ হয়েছে। এসব ককটেল মজুতকারীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST