ঢাকাFriday , 29 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র নবনির্মিত ভবন উদ্বোধন করলেন কৃষি সচিব

    admin
    August 29, 2025 1:01 am
    Link Copied!

    আবুল বাসার মিলন  
    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ 

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ’র নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। 

    বৃহস্পতিবার (২৮ আগষ্ট) দুপুরে রহনপুর বাজারে তিনি এই ভবনের উদ্বোধন করেন। এর আগে মহানন্দা নদী থেকে সেচের পানি উত্তোলনের প্রকল্প পরিদর্শন করেন তিনি। এছাড়াও বিকেলে উপজেলার মচকৈল এলাকায় কৃষকদের সাথে মতবিনিময় করেন তিনি।

    এসময় আরও উপস্থিত ছিলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ নির্বাহী পরিচালক অতিরিক্ত সচিব মো. তরিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো আল মামুনুর রশীদ, 

    জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. ইয়াছিন আলী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব, গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সিসহ স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST