ঢাকাThursday , 4 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৬ দিন পর প্রবাসীর স্ত্রী’র অর্ধগলিত মরদেহ উদ্ধার

    admin
    September 4, 2025 3:38 pm
    Link Copied!

    আবুল বাসার মিলন
    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

    চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বিল থেকে কেয়া (২২) নামে এক সৌদি প্রবাসীর স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে  শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের শাহাপাড়া পন্ডিতপাড়ার বাড়ির পাশে একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

    নিহত কেয়া ওই গ্রামের মির্জা শাহরিয়ার  মেয়ে ও সৌদি প্রবাসী সুমনের স্ত্রী। 

    শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ওসি) এসএম সাকিল আহমেদ জানান, গত ২৮ আগষ্ট থেকে নিখোঁজ ছিল কেয়া। ৬ দিন পর সকালে বাড়ির পাশে বিলে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। 

    তদন্ত ওসি আরও জানান, মরদেহটি অর্ধগলিত হওয়ায় শরীরে কোন আঘাতের চিহ্ন বুঝা যাচ্ছে না।  তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে তিনি জানান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST