ঢাকাMonday , 15 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • চাঁপাইনবাবগঞ্জে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    admin
    September 15, 2025 7:49 pm
    Link Copied!

    আবুল বাসার মিলন
    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

    চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম আজাদ (২৮) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

    সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টার সময়  উপজেলার চাঁপাইনবাবগঞ্জ – রহনপুর সড়কের ফতেপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম আজাদ নাচোল উপজেলার নয়াদিয়ারি গ্রামের সাদেক আলীর ছেলে।

    জানা যায় নিহত আবুল কালাম আজাদ নিজ বাড়ি থেকে পালসার মোটরসাইকেল চালিয়ে চাঁপাই যাওয়ার পথে চাঁপাই থেকে ছেড়ে আসা (ঢাকা মেট্রো ট-২০-০৩৬৫ ) ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় I এতে নিহত আবুল কালাম আজাদের দুই পা, হাত ও মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে। স্থানীয় লোকজন ট্রাকটি আটক করেছে। ট্রাকের ড্রাইভার ও হেলপার পলাতক।

    এ বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST