ঢাকাSaturday , 13 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র আইনে এক যুবকের ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত

    admin
    September 13, 2025 8:58 am
    Link Copied!

    আবুল বাসার মিলন
    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

    চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র আইনে দায়ের হওয়া একটি মামলায় রাব্বি বিশ্বাস ওরফে সোহাগ নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক দয়রা জজ মো. মিজানুর রহমান এ আদেশ দেন।

    দণ্ডিত সোহাগ পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দরিনারিচা গ্রামের মাইন বিশ্বাসের ছেলে। রায় ঘোষণার সময় সোহাগ আদালতে উপস্থিত ছিলেন।

    আদালত সূত্র জানায়, ২০২৩ সালের ২২ নভেম্বর রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বুলনপুর মালপুকুর এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশী চালায় র‌্যাব। এসময় একটি ইজিবাইকের গতিরোধ করে চালক রাব্বি বিশ্বাস ওরফে সোহাগের দেহ তল্লাশী করে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি পাওয়া যায়। পরে র‌্যাবের এসআই নিখিল চন্দ্র সরকার বাদী হয়ে অস্ত্র আইনে সদর থানায় মামলা দায়ের করেন।
    তদন্ত শেষে ২০২৪ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে রাব্বি বিশ্বাস ওরফে সোহাগকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST