ঢাকাTuesday , 16 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাইক্রোবাসসহ পাঁচ অপহরণকারীকে আটক 

    admin
    September 16, 2025 7:44 pm
    Link Copied!

    আবুল বাসার মিলন
    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মোঃ সানি আহম্মেদ (২৫) নামে এক মুদি ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে কয়েক ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে। এসময় মাইক্রোবাসসহ পাঁচ অপহরণকারীকে আটক করা হয়।

    পুলিশ জানায়, ভিকটিম সানি আহম্মেদ শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বাগবাড়ী গ্রামের বাসিন্দা এবং বাগবাড়ী বাজারে মুদি দোকানের ব্যবসা করতেন। গত ১৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে তিনি তার বন্ধু মোঃ দুলাল বাবু (২৯) ও মোঃ সোহেল রানা (২৭)-এর সাথে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে বাগবাড়ী ফিল্ড বাজার মোড় এলাকায় পৌঁছালে হঠাৎ ৮-৯ জন তাদের গতিরোধ করে। এসময় জোরপূর্বক সানিকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে অজ্ঞাতস্থানে চলে যায় দুর্বৃত্তরা। সঙ্গে থাকা দুলাল ও সোহেল দ্রুত বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানালে স্থানীয় পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে একই রাত সাড়ে ১২টার দিকে মোবারকপুর ইউনিয়নের গোলাপ বাজার এলাকা থেকে ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

    এসময় অপহরণে ব্যবহৃত মাইক্রোবাস (রেজি: ঢাকা মেট্রো-চ-১৫-২৫০০) জব্দ করা হয় এবং পাঁচজনকে আটক করে পুলিশ। আটকরা হলেন— ১। মোঃ আরিফ হোসেন (২৫), পিতা-মোঃ হাবিবুর রহমান ২। মোঃ মোয়াজ্জেম হোসেন (২৫), পিতা-মোঃ নাসির উদ্দিন ৩। মোঃ আল আমিন (২২), পিতা-মোঃ আঃ মালেক ৪। মোঃ রাজু (২৩), পিতা-মৃত নাজেল ৫। মোঃ রাজু হোসেন (২৪), পিতা-মোঃ রবিউল ইসলাম (সকলের বাড়ি শিবগঞ্জ উপজেলায়)।

    পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ধার পরিশোধ না করাকে কেন্দ্র করে সানি আহম্মেদ ও অপহরণকারীদের মধ্যে পূর্ব থেকে বিরোধ ছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST