আবুল বাসার মিলন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
বাল্যবিবাহ না বলুন, বাল্যবিবাহ আমরা করবো না এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের আয়োজনে বাল্যবিবাহ, নারী ও শিশুর সহিংসতার প্রতিরোধে কমিউনিটি সংলাপ আয়োজিত হয়েছে ।
আজ (৪ ডিসেম্বর) বুধবার চাঁপাইনবাবগঞ্জ সদরের কামাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে “Root of Life জীবনের মূল” সংস্থার বাস্তবায়নে এই আয়োজনটি করা হয় ।
আনুষ্ঠানটিতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কামাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খালেদা বেগম, প্রধান অতিথির হিসেবে ডা: আব্দুস সামাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ল্যাব ওয়ান হাসপিটালের কনসালটেন্ট ডা: আনোয়ারা আঁখি, । এছাড়া বাল্যবিবাহের কুফল নিয়ে বক্তব্য রাখেন “Root of Life” লাবণী আক্তার ।
পরে অনুষ্ঠানটির সভাপতি খালেদা বেগম তার বক্তব্যে বলেন, আমাদের বাল্যবিবাহ প্রতিরোধ করতে হলে সবাইকে এক সাথে কাজ করতে হবে, তোমাদের করণীয় হলো তোমাদের পরিবার যদি তোমাদের বাল্যবিবাহ জন্য চাপ প্রয়োগ করে তাহলে জাতীয় নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধ হটলাইন ১০৯ এ যোগাযোগ করে বাল্যবিবাহ, নারী ও শিশু সহিংসতার রোধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারবে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ডা: আব্দুস সামাদ তার বক্তব্যে বলেন, আমাদের সমাজে এখন বাল্যবিবাহ প্রায় চরমে উঠেছে, এই বাল্যবিবাহ প্রতিরোধ আমাদের সকলকে হাতে হাত রেখে রুখে দাঁড়াতে হবে, এই বাল্যবিবাহের আমরা প্রতিরোধ না করতে পারলে আমরা দেশ ও সমাজকে কখনো এগিয়ে নিয়ে যেতে পারবো না ।
পরে বিশেষ অতিথি ডা: আনোয়ারা আঁখি তার বক্তব্যে বলেন, একটি মেয়ের বিবার সঠিক বয়স ১৮ বছর এবং গর্ব ধারণের সঠিক বয়স ২২ বছর কিন্তু আমাদের দেশের প্রায় পরিবারই জানে না যে ১৮ বছরের আগে বিয়ে করলে এবং ২২ এর আগে বাচ্চা গ্রহন করলে মা ও শিশুর উভয়ের মৃত্যু পর্যন্ত হতে পারে । কারণ একটি মেয়ের শারীরিক বিকাশ ও বৃদ্ধি কখনোই ১৮ আগে পূর্ণ হয় না । আমাদের দেশের প্রায় ৪৫% পরিবার পারিবারিক দিক দিয়ে প্রায় অসচ্ছল । এছাড়া লোকমুখের কথা ও কুসংস্কার বিবেচনা করে তারা তাদের সন্তানদের বিয়ে দিয়ে দেয়, আমাদের উচিত সবাইকে এক সাথে এই বাল্যবিবাহকে প্রতিরোধ করা, এবং ২২ এর আগে সন্তান গ্রহনে নিরুৎসাহিত করা ।
পরে আরো বক্তব্য রাখেন কামাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সহ অন্যান্যরা ।


