ঢাকাSaturday , 24 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঘোড়াঘাটে ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, দিনাজপুর-৬ এ শুরু নির্বাচনী জোয়ার।

    admin
    January 24, 2026 7:34 pm
    Link Copied!

    সাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ

    দিনাজপুর-৬-ধানের শীষ প্রতীক পাওয়ার পর কোনো সময় নষ্ট না করে আজই নির্বাচন মাঠে নেমেছেন বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুর-৬ (ঘোড়াঘাট হাকিমপুর-নবাবগঞ্জ-বিরামপুর) আসনের এলাকায় সকাল থেকেই তাঁর জোরালো প্রচারণা শুরু হয়। হাট-বাজার, ও জনসমাগমপূর্ণ এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগে সরব হয়ে ওঠে পুরো এলাকা। প্রচারণাকালে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন জাহিদ হোসেন। এলাকার সমস্যা, কষ্ট আর প্রত্যাশার কথা। অনেক ভোটার জানান, দীর্ঘদিন পর একজন প্রার্থীকে এভাবে কাছে পেয়েছেন তারা। মানুষের এই স্বতঃস্ফূর্ত সাড়া প্রচারণায় বাড়তি গতি এনে দেয়।ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেন, ধানের শীষ কেবল একটি প্রতীক নয়এটি মানুষের অধিকার, ভোটের মর্যাদা ও দেশ গড়ার প্রত্যয়ের প্রতীক।
    তিনি বলেন, দিনাজপুর-৬ অবহেলা আর বৈষম্যের রাজনীতি থেকে বের করে এনে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের পথে এগিয়ে নেওয়াই তাঁর লক্ষ্য।
    বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্নোগান, মিছিল ও মানুষের অংশগ্রহণে দিনাজপুর-৬ এ নির্বাচনী উত্তাপ স্পষ্ট হয়ে উঠেছে। দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, ঘোড়াঘাট পৌর বিএনঙ্গির সভাপতি ও তিন বারের নির্বাচিত সফল মেয়র আব্দুস সাত্তার মিলনের মতে, প্রতীক পাওয়ার পরই মাঠে নামা ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের এই সক্রিয়তা ভোটারদের মধ্যে ইতিবাচক বার্তা দিচ্ছে।
    আমরা দিনাজপুর ৪ উপজেলা বাসী ধানের শীষ কে নির্বাচিত করেই ঘরে ফিরবো ইনশাআল্লাহ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশ গঠনে বিএনপির শক্তিশালী ভূমিকা এবং ধানের শীষের প্রতি জনসমর্থন,তাই দিনাজপুর-৬ এর নির্বাচনী সমীকরণ নতুন মোড় নিতে শুরু করেছে।
    ২৩-১-২৬

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST