দিনাজপুর জেলা প্রতিনিধিঃ রশিদুল ইসলাম
দিনাজপুর জেলার কাহারোল উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র কাহারোল শাখার যথাযোগ্য মর্যাদায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।
১৯ জানুয়ারী রবিবার সকাল ৮ টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্ম বার্ষিকী বিভিন্ন কর্মসূচি’র মধ্যে দিয়ে পালন কালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কাহারোল উপজেলা শাখার সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা এর নেতৃত্বে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাহারোল উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামিম আলী.দপ্তর সম্পাদক মোঃ মতিউর রহমান. জেলা বিএনপি’র সদস্য মোঃ আবুল হোসেন রাজা.যুবদল যুগ্ন-আহব্বায়ক ইমরান সর্দার. কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ হুসেন আলী সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কাহারোল উপজেলা শাখার সকল পর্যায়ের নেতা কর্মী প্রমুখ।
কর্মসূচি অংশ হিসেবে পবিত্র কোরআন তেলোয়াত.গিতা পাঠ.দোয়া মাহফিল ও জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন অনুষ্ঠিত হয়েছে।


