রিপোর্টঃ এস,এম শাহ্ জালাল, মাদারীপুর।
বিশ্ব গোমরাহ পথভ্রষ্ট হিন্দুত্ববাদীদের দালাল সাদপন্থী কর্তৃক টঙ্গী ময়দানে নিরিহ নিরস্ত্র ঘুমন্ত মুসলমানদের হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের ফাঁসি এবং সাদ পন্থীদের সকল কার্যক্রম চিরতরে নিষিদ্ধ করার দাবীতে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে গভীর রাতে সাদপন্থীদের অতর্কিত হামলায় আহত ও নিহতের ঘটনার বিচার ও সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে মাদারীপুরের কালকিনিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ হেফাজতে ইসলাম ও ওলামায়ে কেমার এবং সর্বস্তরের তাওহিদি জনতা।
বৃহস্পতিবার (২৬ডিসেম্বর) সকালে উপজেলার শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।পরবর্তীতে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে হেফাজত ইসলাম ও ওলামায়ে কেরমাদের নেতৃবৃন্দ সাদ পন্থীদের কার্যক্রম বন্ধ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার ও কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা সন্ত্রাসী কার্যকলাপের জন্য অবিলম্বে সাদ পন্থিদের সকল কার্যক্রম বন্ধ ও টঙ্গীতে আহত ও নিহতের সাথে জরিত সকল কে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন।
এসময় বক্তব্য রাখেন,বাংলাদেশ হেফাজত ইসলামের মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা আলী আহমেদ চৌধুরী,সাধারণ সম্পাদক মাওলানা আকরাম হোসাইন,ইমাম মুয়াজ্জিন সমাজ কলান পরিষদের সভাপতি বোরহান উদ্দিন,সাধারণ সম্পাদক মাওলানা জাহিদুল আলম খান,কালকিনি হেফাজত ইসলামার সভাপতি গোলাম হোসেন,ইসলামী আন্দোলনের নেতা মাওলানা আঃ বারী প্রমুখ।


