পাবনা জেলা প্রতিনিধি
লাবলু বিশ্বাস।
ঈশ্বরদী বিমানবন্দর, একটা সময় আকাশপথের সম্ভাবনার দুয়ার খুলেছিল, কিন্তু আজ সেটাই পরিত্যক্ত হয়ে পড়ে আছে। যে আসে সেই বলে, “বিমানবন্দর চালু করবো!” কিন্তু বাস্তবে কিছুই হয় না। উন্নয়নের স্বপ্ন দেখানো হয়, আশার বাণী শোনানো হয়, অথচ বছরের পর বছর কেটে যায়—বিমানবন্দরের গেটে তালাই ঝুলে থাকে!
ঈশ্বরদী, এই জীবন বন্দরটি চালু হওয়ার খুবই জরুর এখানে দেশ-বিদেশি অনেক মানুষ চাকরি করেন, যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ও ঈশ্বরদী ইপিজেড এর কারণে হাজার হাজার দেশ বিদেশে কর্মকর্তা-কর্মচারীরা ও ঈশ্বরদী বাসী বিমানে চড়ে সহজে বাংলাদেশে এ প্রান্ত থেকে অন্য প্রান্তে, সহ রাজধানী ঢাকায় যাতায়াত করতে পারতো, এবং সময়ের অপচয় কম হতো
প্রশ্ন একটাই—কেন?
এই বিমানবন্দর চালু হলে উত্তরবঙ্গ ও দক্ষিণ-পশ্চিম অঞ্চলের যাতায়াত আরও সহজ হতো, ব্যবসা-বাণিজ্যে গতি আসতো, মানুষের সময় বাঁচতো। অথচ শুধু আশ্বাস আর পরিকল্পনার গ্যাঁড়াকলে পড়ে আছে প্রকল্পটি।
এই অবহেলার শেষ কোথায়? শুধু প্রতিশ্রুতিই কি পাবো, নাকি বাস্তবেও একদিন ঈশ্বরদীর আকাশে উড়বে বিমান?
#ঈশ্বরদী_বিমানবন্দর #চালু_হোক #উন্নয়ন


