এম মনিরুজ্জামান, পাবনা:
সুজানগরের প্রিয়মুখ, পৌর যুবদলের সদস্যসচিব প্রয়াত ফজলুর রহমান ফজলুর রূহের মাগফিরাত কামনায় তার
বন্ধু মহল, সুজানগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৯৯ সালের এসএসসি ব্যাচ কর্তৃক আয়োজিত, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পাবনার সুজানগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রয়াত ফজলুর রহমান ফজলুর ছাত্র ও রাজনৈতিক জীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন, পৌরসভার সাবেক কাউন্সিলর টুটুল বিশ্বাস, শাহীনুজ্জামান, সজীব, শাজাহান আলী মোল্লা, সেলিম বিশ্বাস,বাবু প্রামাণিক, স্বেচ্ছাসেবক দল নেতা রতন,মোজাম্মেল হক, ইকরাম হোসেন, মহব্বত আলী রনি, রাসেল, সাজ্জাদ, রাজ্জাক, জালাল উদ্দিন প্রমুখ। দোয়া পরিচালনা করেন, সুজানগর বাজার জামে মসজিদের ইমাম মাওলানা রফিকুল ইসলাম।


