ঢাকাMonday , 20 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • সামাজিক সাংস্কৃতিক সংগঠন আচঁল এর প্রতিষ্ঠাবার্ষিকী ও বৈশাখী উদযাপন।

    admin
    April 20, 2026 10:31 pm
    Link Copied!

    মাদারীপুর প্রতিনিধি:
    আচঁল সমাজকল্যাণ সাংস্কৃতিক সংগঠন, মাদারীপুর এর ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও বৈশাখী উদযাপনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত আয়োজনে সংগঠনের সকল সদস্যবৃন্দ ও মাদারীপুরের সামাজিক সাংস্কৃতিক, গণমাধ্যম ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় স্বাগত বক্তব্যে সংগঠনটির প্রতিষ্ঠাতা আজিজুল হক প্রিন্স বলেন আমরা দীর্ঘদিন ধরে মাদকবিরোধী, বাল্যবিবাহ, যৌতুক সহ বিভিন্ন সামাজিক অসংগতি নিয়ে সংস্কৃতির মাধ্যমে আন্দোলন করে যাচ্ছি, আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সমাপনী বক্তব্যে মাদারীপুর জেলার মানবাধিকার কর্মী, লেখক সাংবাদিক ও সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন হাওলাদার সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন একটি সুস্থ সুন্দর সমাজ গঠনে সংস্কৃতিও হোক সমাজ বদলের হাতিয়ার। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণমাধ্যম কর্মী এশিয়ান টিভি এর রিপোর্টার মোঃ সাইফুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে বৈশাখের গানে নৃত্য ও প্রতিভা ও বাল্যবিবাহ নিয়ে একটি নাটিকা উপস্থাপন করা হয়। যেখানে অভিনয় করেন,,রিপন চক্রবর্তী, মুনসুর উদ্দিন, রাজিব হাওলাদার, আজিম বেপারী, সুমি আক্তার, তামান্না,আনোয়ার হাওলাদার, প্রিন্স,আজিজ বেপারী।

    মাদারীপুর জেলার সংস্কৃতিকে আরো এগিয়ে নেয়ার জন্য আচঁল সংগঠন আরো ভূমিকা পালন করবে বলে আশা রেখেছেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যাক্তিগন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST