আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ
লক্ষ্মীপুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নবনিযুক্ত সহকারী শিক্ষকগণের মতবিনিময় ০৩/০৯/২০২৫ তারিখে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নবনিযুক্ত সহকারী শিক্ষকগণের মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজীব কুমার সরকার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), উপজেলা নির্বাহী অফিসার, লক্ষ্মীপুর সদর, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ ও সহকারী শিক্ষকগণ। এসময় শিক্ষকের ভূমিকা, পাঠদানের পদ্ধতি উন্নয়ন, কারিকুলাম কার্যকরভাবে বাস্তবায়ন, শূন্যপদের পূরণ এবং শিক্ষার সহায়ক পরিবেশ গঠন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও জেলা প্রশাসক নবনিযুক্ত শিক্ষকদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।


