ঢাকাTuesday , 2 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • মানিকগঞ্জে বিএনপি নেতা গাঁজা সহ আটক

    admin
    September 2, 2025 10:51 pm
    Link Copied!

    মুরাদ খান মানিকগঞ্জ থেকে

    মানিকগঞ্জ সদর উপজেলায় আটিপাড়া ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক গাঁজাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

    আটককৃত বিএনপি’র নেতা সোহাগ শিকদার মানিকগঞ্জ সদর উপজেলার বুরুন্ডী গ্রামের মৃত তাইজুদ্দিন শিকদারের ছেলে।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুল জানান, সোমবার (১লা সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোহাগের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে প্রেরণ করলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মেজবাহ উল সাবেরিন তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামিকে মানিকগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে ।

    হাটিপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি বাবুল মিয়া বলেন —কোন ব্যক্তির দায় দল বহন করবে না। বিষয়টি দপ্তরে জানানো হয়েছে, খুব শিগগিরই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোহাগকে বহিষ্কার করা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST