আবুল বাসার মিলন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাট থানা পুলিশের অভিযানে ১৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাফসহ সাইদুল ইসলাম (২৫) নামে এক মাদককারবারি কে আটক করা হয়েছে।
আটককৃত ব্যাক্তি হলেন, ভোলাহাট উপজেলার ভোলাহাট ইউনিয়নের হাউসপুর এলাকার আলাউদ্দিন আলার ছেলে সাইদুল ইসলাম।
বুধবার (৪ আগষ্ট) জেলা পুলিশের মিডিয়া সেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, পুলিশ সুপার জনাব,গৌতম কুমার বিশ্বাস এর নির্দেশক্রমে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারী এর তত্ত্বাবধানে এসআই কামাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ মঙ্গলবার রাত আনুমানিক ১০টা ১৫মিনিটের দিকে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট উপজেলার ভোলাহাট ইউনিয়নের হাউসপুর এলাকায় সাইদুলের বসতবাড়ির ভেতরে অভিযান চালিয়ে ১৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাফসহ সাইদুল ইসলাম নামে একজন কে আটক করা হয়।
পরবর্তীতে আইনগত ব্যাবস্থা গ্রহনের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্য, ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারী বলেন,গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ভোলাহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে ও বিজ্ঞ আদালতের মাধ্যমে আসামি কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


