ঢাকাThursday , 17 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • বিয়ের দাবিতে বাচ্চা সহ প্রেমিকের বাড়িতে অবস্থান,অবশেষে রফাদফা 

    admin
    October 17, 2024 8:47 pm
    Link Copied!

    জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাঘারচর গ্রামের নুরনবীর ছেলে সেনা সদস্য আবীরের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করে চার বছর বয়সী মেয়ে সন্তান সহ প্রেমিকা ঝুমুর ইসলাম আখি। 

    ১৫ অক্টোবর ভোরে আবীরের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করে বরিশালের গৌরনদী উপজেলা বার্ত্তী ইউনিয়ন কিল্লা গ্রামের আরজ আলী সরদারের মেয়ে ঝুমুর ইসলাম আখি।

    আখির ভাষ্যমতে গত এক বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আবীরের সাথে।বিভিন্ন হোটেল একত্রে রাত্রি যাপন করেও ক্ষান্ত হয়নি সেনা সদস্য আবীর।প্রতারণা করে ভুল রেজিষ্ট্রেশন বানিয়ে বিয়ে করে তারা আবীর।সংসার চালানোর জন্য ভোরণ পোষণ সহ ভাড়া করে দেওয়া হয় বাসা বাড়িও।

     ৪ অক্টোবর ছুটিতে এসে মাদারীপুরের ভাড়া বাসা থেকে দুজনে মিলে কেনাকাটা করে বাসায় আসে আবীর। 

    আখি বলেন, আবীর বাড়িতে আসার আগে গোপনে তার মোবাইলে থাকা সকল তথ্য প্রমাণ  ডিলিট করে দেয় এবং বাড়িতে এসে  তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। ফলে অন্য কোনো উপায় না পেয়ে আবীরের আইডি কার্ডের তথ্য অনুযায়ী তার বাড়ীতেই অবস্থান নেয় আখি। 

    এব্যাপারে আবীরের বাবার সাথে কথা বলে জানা যায় তার ছেলের সাথে এই মেয়ের সম্পর্ক তার জানা ছিলোনা,আজকে এমন ঘটনায় সে হতবাক।বিষয়টি বিস্তারিত জানার জন্য আত্মাগোপনে থাকা  আবীরের সাথে মুঠোফোনে কথা বললে সে জানায় আমি আখিকে বিয়ে করবো। 

     এব্যপারে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, সেনা সদস্যের বাড়িতে একটি মেয়ে এসেছে সেটা শুনেছি, আমাদের কাছে এখনো কোনো অভিযোগ আসেনি,অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST