হারুন অর রশিদ,
স্টাফ রিপোর্টার :
আক্কেলপুর জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে গত বৃহস্পতিবার (২৮ আগস্ট, ২০২৫) জয়পুরহাটের জামালগঞ্জ কলাহাটিতে এক জনসভার আয়োজন করা হয়। রুকিন্দিপুর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন এই জনসভার উদ্যোগ নেয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। তার বক্তব্যে তিনি বিএনপির ৩১ দফা কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধারে এই কর্মসূচির অপরিহার্যতার ওপর জোর দেন।
রুকিন্দিপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সদস্য দেওয়ান ভুট্টো-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জনাব আনিসুর রহমান তালুকদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আব্দুস সামাদ বাবু, জেলা আইনজীবী ফোরামের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ, এবং জেলা আইনজীবী সমিতির লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমিন।
এছাড়াও, আক্কেলপুর থানা বিএনপি, আক্কেলপুর পৌর বিএনপি, জেলা স্বেচ্ছাসেবক দল, জেলা ছাত্রদল, জেলা মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন জনাব সৈয়দ খাইরুল ইসলাম ও জনাব ফিরোজ হোসেন। জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত হয়ে বিএনপির প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করে।


