বাঞ্ছারামপুর প্রতিনিধি।
বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়ন বিএনপি কমিটি গঠনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৩ রা জানুয়ারি ( শুক্রবার) বেলা ৪ ঘটিকায় ২নং ওয়ার্ডের উপজেলা আহবায়ক বিএনপি করিম মিয়ার বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকের মধ্যে দিয়ে ফরদাবাদ ইউনিয়ন বিএনপি কমিটির সদস্য ফরম বিতরন, সদস্য গ্রহন ও মতামত পেশ করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি আহবায়ক সদস্য আবদুল করিম, ফরদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি স্বপন সিকদার, ফরদাবাদ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক, আলাউদ্দিন, কৃষকদলের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন (মুকাদৌস), ৪নং ওয়ার্ড সভাপতি সেলিম শিকদার, ৩নং ওয়ার্ড সভাপতি হাবিবুর রহমান (হবি) সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তব্যে ফরদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি স্বপন সিকদার বলেন, আজ আমরা বাঞ্ছারামপুরের ফরদাবাদ ইউনিয়নে মেহেদী হাসান পলাশ ও এম এ মুছার নেতৃত্বে কমিটি গঠন করছি। আমরা শহীদ জিয়ার আদর্শ ও ভার প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব মেনে সামনে এগিয়ে যাব। বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি আহবায়ক আবদুল করিম বলেন, বিএনপি সকল লোকদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। সর্বস্তরের জনগণকে বিএনপি পতাকা তলে আসতে আহবান করতে হবে। বক্তব্যে আরো বলা হয় তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। আমরা উঠান বৈঠকের মাধ্যমে ৩১ দফা কি তা ধীরে ধীরে বুঝাব। প্রয়োজনে ৩১ দফার বই কমিটির মাঝে তুলে দিব। ৩১ দফা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।


