ঢাকাThursday , 1 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • বাঞ্ছারামপুরের ৬ বছরের শিশু ধর্ষক অভিযুক্ত তামিম গ্রেফতার

    admin
    May 1, 2025 6:25 pm
    Link Copied!

    বাঞ্ছারামপুর প্রতিনিধি।

    ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারাপুরের তেজখালি ইউনিয়নের জয়নগর গ্রামে ৬ বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত তামিম (২২) কে ঢাকার কেরানীগঞ্জ পুলিশের সহায়তায় জিঞ্জিরার একটি পরিত্যক্ত ভবন থেকে বাঞ্ছারামপুর মডেল থানার এসআই ফারুক ও এসআই সাদেকসহ একটি দল বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করে। বৃহস্পতিবার (১ মে) সকালে অভিযুক্ত আসামিকে আদালতে প্রেরণ করা হয়।
    এর আগে, বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে তামিমকে গ্রেফতার করা হয়।
    এদিকে নির্যাতনের শিকার শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখনো চিকিৎসাধীন। তার অবস্থা এখনো আশংকাজনক। গত ১৬ এপ্রিল লোক মারফত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধর্ষণের স্বীকার শিশুটির খোঁজ খবর নেন।
    বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, ‘অভিযুক্ত তামিম অনেক ধুরন্ধর, সে বার বার লোকেশন চেন্জ করায় আমাদের কয়েকটি জেলায় অভিযান চালিয়ে অবশেষে ঢাকার কেরানীগঞ্জ থেকে আজ রাতে আটক করে সকালে আদালতে প্রেরণ করি। ’ এর আগে, গত ১৪ এপ্রিল মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে খেলার সময় প্রতিবেশী কুদ্দুস মিয়ার ছেলে কোরআনে হাফেজ মো.তামিম তার পালিত পোষা বিড়াল দেখানোর কথা বলে কৌশলে ডেকে তার বাড়ির ছাদের উপর নিয়ে যায়। সেখানে ৬ বছর বয়সী মেয়েটিকে ধর্ষণ করে পাশবিক নির্যাতন চালায় তামিম। এ বিষয়ে শিশুটির মা- বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
    পরে, সারা উপজেলায় ধর্ষকের গ্রেফতারের দাবীতে ফুঁসে উঠে। একের পর এক বিক্ষোভ, মানববন্ধন করতে থাকে এলাকাবাসী।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST