ঢাকাSunday , 29 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • বাঘারচরে যুবদলের শীতবস্ত্র বিতরণ

    admin
    December 29, 2024 6:15 pm
    Link Copied!

    জাকিউল ইসলাম 

    জামালপুর জেলা প্রতিনিধি 
    ২৯ ডিসেম্বর রবিবার জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড যুবদলের পক্ষ থেকে বাঘারচরে দুইশত লোকের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন ০৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সালাম মন্ডল।
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সারোয়ার-ই আলম,ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব আব্দুস ছামাদ, সাবেক সভাপতি আব্দুর রশীদ ফটিক,সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন, সহ সভাপতি মহসিন উদ্দিন মিলন,ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মমতাজুল ফারুক বিপ্লব,সদস্য সচিব আরিফুর রহমান শামীম,যুগ্ম আহ্বায়ক মাকসুদুল ইসলাম জোসনা, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহীন আহমেদ,সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, ০৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম,ইউনিয়ন  স্বেচ্ছাসেবক দলের নেতা বায়োজিদ আহমেদ শাকিল,০৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুস সালাম, যুবদল নেতা রায়হান মিয়া, আরিফুর রহমান, নুরনবী প্রমূখ।
    শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন নয়ন এন্টারপ্রাইজের মালিক শফিকুল ইসলাম (সদরুল) ও ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন সারোয়ার-ই আলম, আলহাজ্ব আব্দুস সামাদ,আব্দুর রশীদ ফটিক, মহসিন উদ্দিন মিলন,মমতাজুল ফারুক বিপ্লব প্রমূখ। 
    অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাংবাদিক জাকিউল ইসলাম।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST