ঢাকাSaturday , 2 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • ফরদাবাদে ইসলামী আন্দোলনের ৩নং ওয়ার্ড কমিটি গঠন

    admin
    August 2, 2025 8:52 pm
    Link Copied!

    সফিকুল ইসলাম
    বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)

    ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি গঠন করা হয়েছে। ১ আগস্ট (শুক্রবার) বিকেলে ইউনিয়ন কার্যালয়ে এক সভায় মো. খসরু ইবনে অদুধ-এর সভাপতিত্বে এ কমিটি গঠন করা হয়।

    নতুন কমিটিতে মাওলানা আবদুস সাত্তার সভাপতি এবং মাওলানা সানাউল্লাহ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জিয়া উদ্দিন বেগ ও আবদুর রব। সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তাজুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে আবদুল হককে।

    কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঞ্ছারামপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সহ-সভাপতি মো. ফুল মিয়া এবং সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন।

    সভায় বক্তারা বলেন, “নেতা নয়, নীতি চাই”—পীর সাহেব চরমোনাইয়ের এ বার্তা সামনে রেখেই ইসলামী আন্দোলন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। নতুন এই কমিটি ইসলামী মূল্যবোধ ও ন্যায়নীতি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST