ঢাকাSunday , 29 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করা এখনই সময় তরী বাংলাদেশের পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি বাঞ্ছারামপুরে

    admin
    June 29, 2025 8:17 pm
    Link Copied!

    সফিকুল ইসলাম, বাঞ্ছারামপুর প্রতিনিধি

    “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করা এখনই সময়” — এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় তরী বাংলাদেশ বাঞ্ছারামপুর শাখার উদ্যোগে আজ শুক্রবার সকালে এক পরিবেশ সচেতনতামূলক র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাসির উদ্দিন, বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. হাসান জামিল খান এবং অ্যাডভোকেট রবিউল হাসান।

    আলোচনা সভায় বক্তারা বলেন, প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার ও যথেচ্ছ বর্জনের কারণে পরিবেশ ও জলজ প্রাণীরা হুমকির মুখে পড়ছে। এই সংকট মোকাবেলায় সামাজিক সচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই। তারা সবাইকে একযোগে পরিবেশবান্ধব পণ্য ব্যবহারে উৎসাহিত হওয়ার আহ্বান জানান।

    অনুষ্ঠান শেষে উপজেলা চত্বরে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।

    তরী বাংলাদেশের এ ধরনের উদ্যোগের মাধ্যমে পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নের পথে নতুন করে আশার সঞ্চার হয়েছে—এমনটাই মনে করছেন স্থানীয় সচেতন মহল।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST