ঢাকাMonday , 20 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • নিয়ামতপুরে ২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা

    admin
    April 20, 2026 10:53 pm
    Link Copied!

    এম এ মান্নান স্টাফ রিপোর্টার নিয়ামতপুর (নওগাঁ)

    আগামী ২১ এপ্রিল থেকে সারাদেশের মতো নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায়ও শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এ উপলক্ষে উপজেলায় মোট ছয়টি কেন্দ্রে পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
    নিয়ামতপুর এ কেন্দ্রে কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব সুশান্ত কুমার মন্ডল। এই কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৪৫৪ জন, যার মধ্যে ছাত্র ২১৪ জন এবং ছাত্রী ১৯০ জন। বিজ্ঞান বিভাগে ২২৫ জন (ছাত্র ১১১, ছাত্রী ১১৪) এবং মানবিক বিভাগে ১৭৯ জন (ছাত্র ১০৩, ছাত্রী ৭৬) পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
    নিয়ামতপুর বি কেন্দ্রে কেন্দ্র সচিব জনাব গোপাল চন্দ্র। এখানে মোট পরীক্ষার্থী ৩৯৩ জন। বিজ্ঞান বিভাগে ২০৪ জন (ছাত্র ১০৪, ছাত্রী ১০০), মানবিক বিভাগে ১৩১ জন (ছাত্র ৭৫, ছাত্রী ৫৬) এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩ জন ছাত্র পরীক্ষায় অংশ নেবে।
    নিয়ামতপুর সি কেন্দ্রে কেন্দ্র সচিব হিসেবে রয়েছেন জনাব মোঃ আঃ মালেক। এই কেন্দ্রে মোট ৩২৬ জন পরীক্ষার্থী রয়েছে, যার মধ্যে ছাত্র ১৯২ জন এবং ছাত্রী ১৩৪ জন।
    নিয়ামতপুর ডি কেন্দ্রে কেন্দ্র সচিব জনাব শ্রী অতুলচন্দ্র। এ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৪৪০ জন, যার মধ্যে ছাত্র ২৪৯ জন এবং ছাত্রী ১৯১ জন।
    এছাড়াও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে নিয়ামতপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্র সচিব জনাব মোঃ তৈয়বুর রহমানের তত্ত্বাবধানে এখানে মোট ৫০৭ জন পরীক্ষার্থী (ছাত্র ২৮৬, ছাত্রী ২২১) অংশ নেবে।
    অন্যদিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শ্রীমন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্র সচিব জনাব মোঃ আঃ জলিল মন্ডলের অধীনে এ কেন্দ্রে মোট ৯২ জন পরীক্ষার্থী রয়েছে, যার মধ্যে ছাত্র ৬৬ জন এবং ছাত্রী ২৬ জন।
    সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সংশ্লিষ্ট প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST