ঢাকাThursday , 4 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • নানান কর্মসূচির মধ্যে দিয়ে বাঞ্ছারামপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    admin
    September 4, 2025 3:26 pm
    Link Copied!

    সফিকুল ইসলাম, বাঞ্ছারামপুর প্রতিনিধি।

    ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে বুধবার বিকালে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ভিপি এ কে এম মুসা।

    আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুছা। এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।

    বক্তারা বলেন, বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সর্বদা আপোষহীন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও চেয়ারপারসন খালেদা জিয়ার ত্যাগকে ধারণ করে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে গণঅভ্যুত্থানের প্রস্তুতি নিচ্ছে।

    অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST