ঢাকাSunday , 1 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • দিনাজপুর-৬ আসনে প্রধান দুই দলকে নিয়ে নির্বাচনের আগে ও পরে ভোটারদের ভাবনা

    admin
    February 1, 2026 3:22 pm
    Link Copied!

    সাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ

    দিনাজপুর-৬ আসনে প্রধান দুই দলকে নিয়ে নির্বাচনের আগে ও পরে ভোটারদের ভাবনা।
    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৬ আসন (ঘোড়াঘাট-নবাবগঞ্জ-বিরামপুর-হাকিমপুর) এলাকায় ভোটারদের মধ্যে রাজনৈতিক আলোচনা ও কৌতুহল বাড়ছে। নির্বাচনের আগে প্রার্থীদের প্রচার-প্রচারণা, ইশতেহার ও প্রতিশ্রুতি নিয়ে যেমন সরব জনপদ, তেমনি নির্বাচন শেষে এসব অঙ্গীকার কতটা বাস্তবায়িত হবে তা নিয়েও রয়েছে নানা প্রশ্ন ও সংশয়।

    ভোটারদের মধ্যে যেমন উন্নয়ন ও পরিবর্তনের আশা রয়েছে, তেমনি অতীত অভিজ্ঞতা থেকে প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়েও সতর্কতা দেখা যাচ্ছে। নির্বাচনের আগে জনমতের উত্তাপ বাড়লেও নির্বাচনের পরে প্রতিশ্রুতির বাস্তবায়নই হবে দিনাজপুর-৬’র ভোটারদের প্রধান প্রত্যাশা।

    উত্তরাঞ্চলের কৃষিনির্ভর এই আসনে ভোটারদের মূল ভাবনায় রয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান, কৃষি উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো মৌলিক বিষয়গুলো। স্থানীয়দের মতে, দলীয় প্রতিযোগিতার পাশাপাশি এবারের নির্বাচনে জীবনযাত্রার সংকটই বড় ইস্যু হয়ে উঠেছে।

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ধানের শীষ প্রার্থী ডঃ এ জেড এম জাহিদ হোসেন বলেন তাদের নির্বাচনি ইশতেহারে গণতন্ত্র পুনরুদ্ধার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, কৃষকদের সহায়তা এবং সামাজিক নিরাপত্তা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। দলের সমর্থকদের মতে, বর্তমান সংকট উত্তরণে এসব অঙ্গীকার ভোটারদের মধ্যে আশার সঞ্চার করছে।

    অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির আনোয়ারুল ইসলাম বলেন ন্যায়ভিত্তিক সমাজ, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং ইসলামী মূল্যবোধের আলোকে রাষ্ট্র পরিচালনার কথা বলছে। এতে একাংশ ভোটার ইতিবাচক হলেও অন্য অংশের মধ্যে দ্বিধা রয়েছে বলে জানা যায়।
    ১-২-২৬

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST