ঢাকাSaturday , 20 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • দিনাজপুরের ঘোড়াঘাটে বিষমুক্ত মৌসুমি ফল চাষ ও পুষ্টি নিরাপত্তায় বিনামূল্যে গাছের চারা বিতরণ।

    admin
    June 20, 2026 1:46 pm
    Link Copied!

    শাহারুল ইসলাম ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি:

    দিনাজপুরের ঘোড়াঘাটে বিষমুক্ত মৌসুমি ফল চাষে উদ্বুদ্ধকরণ এবং দেহের পুষ্টি ও সুস্বাস্থ্য নিশ্চিতকরণের লক্ষ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ, র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    আজ বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) বেলা ১১টায় ঘোড়াঘাট উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সচেতনতামুলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    উপজেলা কৃষি অফিসার রফিকুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোবানা তানজিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি উপপরিচালক মোছাঃ খাতিজাতুল কুবরা। এছাড়া সভায় সহকারী কৃষি অফিসার মোঃ সাকায়াত হোসেন, মোঃ ফারুক হোসেন, আঃ সবুর মিয়া, ছালমা খানম, রেবেকা সুলতানা এবং মাহাবুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।
    আলোচনা শেষে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মাঝে বিষমুক্ত মৌসুমি ফলের গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST