ঢাকাSaturday , 20 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • দলের প্রতি আনুগত্য ও ভালোবাসায় যুবদলে স্থান করে নিয়েছেন আছান উল্যাহ হাওলাদার

    admin
    June 20, 2026 1:41 pm
    Link Copied!

    আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ

    দলের প্রতি অকৃত্রিম আনুগত্য ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যুবদলের রাজনীতিতে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন মোঃ আছান উল্যাহ হাওলাদার। তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা এই তরুণ নেতা বর্তমানে ০৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন যুবদলের ০২নং ওয়ার্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন।

    স্থানীয় নেতাকর্মীদের সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে এবং সাংগঠনিক কার্যকমে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন আসান উল্যাহ হাওলাদার। দলের প্রতি তার সততা, ত্যাগ এবং কর্মীদের সাথে নিবিড় যোগাযোগের কারণেই তিনি আজ এই অবস্থানে পৌঁছাতে পেরেছেন। যুবদলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও গতিশীল করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

    নেতাকর্মীরা জানান, মোঃ আছান উল্যাহ হাওলাদারের মতো ত্যাগী ও অনুগত নেতৃত্ব যুবদলের সাংগঠনিক ভিত্তিকে আরও মজবুত করবে। সাধারণ মানুষের পাশে থেকে এবং দলের নীতি-আদর্শ বুকে ধারণ করে তিনি আগামী দিনে আরও বহুদূর এগিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় যুবদলের শীর্ষ নেতৃবৃন্দ।

    দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মোঃ আছান উল্যাহ হাওলাদার বলেন, “দল আমার ওপর যে আস্থা রেখেছে, আমি জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তার মর্যাদা রক্ষা করব। সর্বস্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে যুবদলকে একটি আদর্শ ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST