ঢাকাSunday , 24 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • চিরিরবন্দরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন।

    admin
    November 24, 2024 8:38 pm
    Link Copied!

    দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
    রশিদুল ইসলাম

    দিনাজপুরের চিরিরবন্দরে মিথ্যা হয়রানিমুলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ৬জন সাক্ষী।
    রবিবার (২৪ নভেম্বর ) বিকেল ৪ ঘটিকায় উপজেলার ৭নং আউলিয়া পুকুর ইউনিয়নের গার্মেন্টস বাজার এলাকার সি কে গার্মেন্টসে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বড় গ্রামের তমিজ উদ্দিন এর ছেলে শাহজাহান সিরাজ ,শান্তিরবাজারের তমিজ উদ্দিন এর ছেলে ইসমাইল, মথুরাপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে কুদ্দুস, রানিরবন্দরের আব্বাস আলীর ছেলে তোফাজ্জল, গছাহার গ্রামের মজির উদ্দিন এর ছেলে বাবুল, কারেঙ্গাতলী এলাকার মৃত ওসমান গনির ছেলে গোলাপ।

    মিথ্যা যড়যন্ত্রমুলক ও অর্থ আদায়ের অসৎ উদ্দেশ্যে আনীত চিরিরবন্দর থানার মামলা নং-১১, তাং – ১৬/১১/২৪ ইং, জি আর -২১৫/২৪ মামলার প্রেক্ষিতে
    আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ অত্র সাংবাদিক সম্মেলনে এই মর্মে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করিতেছি যে, মোঃ দুলাল আসাদুজ্জামান চৌধুরী বাদী হইয়া জি আর ২১৫/২৪ (চিরিরবন্দর) নম্বর ডাহা মিথ্যা, উদ্দেশ্যমূলক, অর্থ আদায়ের অসৎ উদ্দেশ্যে চিরিরবন্দর, খানসামা, কোতোয়ালি, পার্বতীপুরসহ বিভিন্ন শ্রেণীর ব্যক্তিগণকে (১৮৩ জন) আসামি করিয়া একটা মামলা আনয়ন করিয়া আমাদের নিম্ন স্বাক্ষরকারীগণকে স্বাক্ষী হিসাবে উল্লেখ করিয়াছেন।
    এজাহারীর এজাহারে বর্ণিত ঘটনা সম্পর্কে আমরা কিছু জানিনা বা দেখি নাই বা এরকম কোনো ঘটনা সি,কে গার্মেন্টস সংলগ্ন স্থানে কোনো অস্থায়ী বিএনপি অফিস ছিল না কিংবা বর্তমানেও নাই। সেখানে বিএনপির অস্থায়ী অফিস পোড়ানোর বা তৎসংলগ্ন দোকানপাট পুড়িয়ে যাওয়ার কোন ঘটনা ঘটে নাই।
    সম্পূর্ণ ব্যক্তিস্বার্থ এবং মামলা বাণিজ্য করে অর্থ উপার্জনের উদ্দেশ্যে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মতো এই মিথ্যা ও গায়েবি মামলা দায়ের করা হয়েছে। যেখানে আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও আমাদের কোনরকম সম্পৃক্ততা নাই। দলের ভাবমূর্তি ক্ষুন্ন এবং আমাদের ব্যক্তি ইমেজ নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে স্বাক্ষীগণের অজান্তে উক্ত মিথ্যা মামলার প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসাবে নাম দিয়েছে।
    আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্পষ্ট বার্তা “প্রতিহিংসার রাজনীতি পরিহার করতে হবে”। দলের একনিষ্ঠ অনুসারী হিসেবে আমরা তা দৃঢ়ভাবে অনুসরণ করি।
    সুতরাং এজাহারকারী ও জনৈক উকিল এর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা সাজানোর তীব্র প্রতিবাদ ও ঘৃণা প্রদর্শন করছি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST