সাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ত্রাণ সহায়তা প্রদান করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন।
শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ত্রাণ সহায়তা প্রদান করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন।
সম্প্রতি শিলাবৃষ্টির কারণে ঘোড়াঘাট এলাকার অসংখ্য ঘরবাড়ি ও ফসলি জমি, বিশেষ করে আলু ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আসন্ন ঈদকে সামনে রেখে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সরকারের পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানে ৩শ পরিবারের মাঝে পরিবার প্রতি ২০ কেজি করে চাল এবং ১শ পরিবারকে নগদ ২ হাজার টাকা করে প্রদান করা হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম ও জেলা পুলিশ সুপার জেদান আল মুসা। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রুবানা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। উপজেলা বিএনপির সভাপতি শাহ মুহাম্মদ শামীম হোসেন চৌধুরী ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ত্রাণ সহায়তা প্রদান করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন।
সম্প্রতি শিলাবৃষ্টির কারণে ঘোড়াঘাট এলাকার অসংখ্য ঘরবাড়ি ও ফসলি জমি, বিশেষ করে আলু ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আসন্ন ঈদকে সামনে রেখে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সরকারের পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানে ৩শ পরিবারের মাঝে পরিবার প্রতি ২০ কেজি করে চাল এবং ১শ পরিবারকে নগদ ২ হাজার টাকা করে প্রদান করা হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম ও জেলা পুলিশ সুপার জেদান আল মুসা। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রুবানা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। উপজেলা বিএনপির সভাপতি শাহ মুহাম্মদ শামীম হোসেন চৌধুরী ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
মোঃ সাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ
তারিখঃ১৯-৩-২৬