ঢাকাMonday , 1 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • কালকিনিতে ৮ বছরের শিশুকে ধ*র্ষ*ণ, হাসপাতালে ভর্তি – অভিযুক্ত পলাতক

    admin
    September 1, 2025 8:49 pm
    Link Copied!

    জেলা প্রতিনিধি মাদারীপুর#

    মাদারীপুরের কালকিনি পৌরসভার পশ্চিম পাঙ্গাশিয়া এলাকায় ৮ বছরের এক শিশুকে ধ*র্ষ*ণে*র ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় এলাকাজুড়ে নিন্দা ও ক্ষোভের ঝড় উঠেছে।

    অভিযুক্ত ধ*র্ষ*ক পশ্চিম পাঙ্গাশিয়া গ্রামের সোহাগ শিকদার (পিতা- আক্কেল শিকদার)। ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে শিশু কন্যাটি খেলার উদ্দেশ্যে বাড়ির পাশ থেকে বের হলে অভিযুক্ত সোহাগ কৌশলে তাকে ডেকে নিয়ে যায়। পরে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধ*র্ষ*ণ করে পালিয়ে যায়। শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবার ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

    শিশুটির মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মেয়েটা মাত্র ৮ বছরের। সে স্কুলে যায়, খেলে, কিন্তু তার কী দোষ ছিল? আমি আমার মেয়ের জন্য বিচার চাই।”

    এ বিষয়ে কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আসামিকে ধরতে পুলিশ তৎপর রয়েছে।

    এ ঘটনায় এলাকাবাসী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে দ্রুত আসামিকে গ্রেপ্তারের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

    কালকিনিতে ৮ বছরের শিশুকে ধ*র্ষ*ণ, হাসপাতালে ভর্তি – অভিযুক্ত পলাতক

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST