স্টাফ রিপোর্টারঃ
বগুড়ায় গতকাল ১৯শে ডিসেম্বর বেলা ১২টার সময় জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের সভাকক্ষ করতোয়ায় হল রুমে জেলার আলু উৎপাদন, হিমাগারে সংরক্ষণ, হিমাগার হতে সরবরাহ পরিস্থিতি ও মূল্য স্বাভাবিক রাখার নিমিত্তে অংশীজনদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে বগুড়া জেলা প্রশাসন (ডিসি) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়ার আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায়, বগুড়া জেলায় আলুর বাজারে চলমান অস্থিরতা ও আগামী মৌসুমে আলুর বাজার জাতে যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি না হয় সেই লক্ষ্যে, কোল্ড স্টোরেজ মালিক পক্ষ, আলু ব্যাবসায়ীক নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারী দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগনরা তাদের করণীয় সম্পর্কে মতামত তুলে ধরেন।
উক্ত সভায় সভপতি তার বক্তব্যে বলেন বর্তমানে বাজারের অবস্থা এতটাই খারাপ যে, আমরা কখনোই বুঝে উঠতে পারি না। কখন কোন পণ্যের দাম বেড়ে যাবে বর্তমানে বোঝা খুবই মুশকিল হয়ে পড়েছে। বাজারে বর্তমানে একটার পর একটা সিন্ডিকেট লেগেই আছে। আমরা সব সময় সেটা বিভিন্ন অভিযানের মাধ্যমে ভেঙ্গে ফেলার চেষ্টা করছি এবং এই অভিযান অব্যাহত থাকবে। আমরা মনে করি ব্যবসা একটি হালাল কাজ। আর সেটাকে আমরা অতিরিক্ত মুনাফার আশায় এই পবিত্র ব্যবসাকে নষ্ট করে ফেলছে। এটা থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে এবং খারাপ মন মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। যাতে এই পবিত্র হালাল ব্যবসা নষ্ট হয়ে না যায় এবং তার প্রতিফলন যাতে আমাদের ভক্তাদের উপরে না পারেন। সেদিকে আমরাসহ আপনাদের সকলকে সব সময় কঠিন নজর এবং খেয়াল রাখতে হবে।
এছাড়াও সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মতলুবুর রহমান বলেন যে, বগুড়া জেলার মানুষের খাবারের আলুর প্রয়োজন ১ লক্ষ ৭০ হাজার মেট্রিক টন, আর বীজের জন্য আলুর প্রয়োজন ১ লক্ষ ৯০ হাজার মেট্রিক টন। আর আলু উৎপাদন হচ্ছে তার চেয়ে অনেক অনেক গুণ বেশি। তাহলে কেন বাজারে আলুর ক্রাইসিস দেখা দিচ্ছে। তিনি এই প্রশ্ন সাধারণ ব্যবসায়িক ও কোল্ড স্টোরেজ মালিকদের উদ্দেশ্যে করে বলেন।
এসময় জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন, পরিচালক (কার্য্যক্রম ও গবেষণা) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মোহাম্মদ আজিজুল ইসলাম,পরিচালক (অভিযোগ ও তদন্ত) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মতলুবুর রহমান, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া। সুমন রঞ্জন সরকার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) বগুড়া। মেহেদী হাসান, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া। মোঃ রাসেল মিয়া, নিরাপদ খাদ্য অফিসার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষ, বগুড়া। আব্দুল হান্নান, সভাপতি রাজা বাজার আড়াৎদার ও সাধারণ ব্যবসায়ী সমিতি, বগুড়া।


