ঢাকাSunday , 14 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • আগামী নির্বাচন সহজ হবে না সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

    admin
    September 14, 2025 10:30 pm
    Link Copied!

    আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ

    বাংলাদেশের রাজনীতিতে ছাত্রদলের দীর্ঘদিনের লড়াই, সংগ্রাম, গৌরব ও ঐতিহ্যের ইতিহাস আছে। কেউ চাইলেই অবাধ বাক্‌স্বাধীনতার নামে রাজনৈতিক ভাষাবহির্ভূত, অশালীন মন্তব্য করতে পারেন না। সংগঠনের শীর্ষ নেতৃত্ব নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারেন না। এটা গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না।

    পারস্পরিক সম্মান, শ্রদ্ধাবোধ, শালীনতার ভিত্তিতে সমালোচনা, প্রতিবাদ জারি রাখাই ছিল গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক দল কিংবা নেতাকর্মীর শপথ। এর বাইরে গিয়ে যারা প্রতিনিয়ত একটি বৃহত্তম রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে নিয়ে অশালীন স্লোগান, গণঅভ্যুত্থানে অন্যতম নেতৃত্বদানকারী ছাত্রসংগঠন ও তার নেতাকর্মীদের হেয়প্রতিপন্ন করে অশালীন মন্তব্য করছেন—নিশ্চয়ই তা আগামীর বাংলাদেশের রাজনীতিতে ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে না।

    আমরা সকল মত ও পথের মানুষদের প্রতি বিনীত অনুরোধ জানাবো—
    গণঅভ্যুত্থানে এত আত্মত্যাগের পরবর্তী সৃষ্ট হওয়া নতুন বাংলাদেশে আমরা যে যার জায়গা থেকে রাজনৈতিক শিষ্টাচার মেনে চলি। রাজনীতিকে পারস্পরিক সুষ্ঠু ধারার প্রতিযোগিতা করি। অশালীনতা পরিহার করে ভদ্রতা, গ্রহণযোগ্যতার রাজনীতিতে অগ্রসর হই।

    ধন্যবাদ সকলকে—
    বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST