ঢাকাTuesday , 25 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • ২৪ ঘন্টায় ৭টি অভিযান করে রেকর্ড পরিমান মাদক আটক করলো বিজিবি

    admin
    February 25, 2025 2:56 pm
    Link Copied!

    মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন ৫৫ বিজিবি’র অধিনায়ন লেঃ কর্নেল তানজিলুর রহমান

    আব্দুল জাহির মিয়া চুনারুঘাট প্রতিনিধি ঃ সীমান্ত সুরক্ষা ও মাদক চোরাচালান প্রতিরোধে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় পরিচালিত পৃথক অভিযানে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য আটক করেছে, যা বিজিবি’র মাদক ও চোরাচালান বিরোধী কঠোর অবস্থানেরই প্রতিফলন হয়েছে।

    ৫৫ বিজিবি’র বরাতে জানা যায় যে, প্রথম অভিযানটি গত ২৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ রাত ১০:০০ ঘটিকায় সাতছড়ি বিওপির টহলদল কর্তৃক জেলার চুনারুঘাট উপজেলার নারাক্ষেত নামক এলাকায় অভিযান পরিচালনা করে ১১৫ কেজি ভারতীয় গাঁজা এবং ০৭ বোতল ভারতীয় মদ, দ্বিতীয় অভিযান ২৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বিকাল ০৮:৩০ ঘটিকায় তেলিয়াপাড়া বিওপির টহলদল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার খ্রিষ্টানদের কবরস্থান নামক এলাকায় অভিযান পরিচালনা করে ১৯ বোতল ভারতীয় ফেন্সিডিল, তৃতীয় অভিযান একই দিনে দুপুর ১২:৩০ ঘটিকায় সাতছড়ি বিওপির টহলদল চুনারুঘাট উপজেলার বেতবাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৯ কেজি ভারতীয় গাঁজা, চতুর্থ অভিযানটি একই দিন রাত ০৭:১০ ঘটিকায় দুধপাতিল বিওপির টহল দল চুনারুঘাট উপজেলার মাজারটিলা এলাকায় অভিযান চালিয়ে ০৬ কেজি ভারতীয় গাঁজা, পঞ্চম অভিযানটি একই দিন রাত ০৯:৩০ ঘটিকায় তেলিয়াপাড়া বিওপির টহলদল মাধবপুর উপজেলার ২০নং চা বাগান নামক এলাকায় পরিচালনা করে ১৯২ বোতল ভারতীয় মদ, ষষ্ঠ অভিযানটি আজ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ রাত ১২:৩০ ঘটিকায় মনতলা বিওপির টহলদল মাধবপুর উপজেলার দূর্গা নগর নামক এলাকায় অভিযান পরিচালনা করে ১০.৫ কেজি ভারতীয় গাঁজা এবং সপ্তম অভিযানটি আজ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ রাত ০২:৫০ ঘটিকায় সাতছড়ি বিওপির টহলদল চুনারুঘাট উপজেলার লেবু বাগান নামক এলাকায় টহল পরিচালনা করে ২০ কেজি ভারতীয় গাঁজা এবং ৪৩ বোতল ভারতীয় মদ আটক করতে সম্ভব হয়, যার সর্বমোট সিজার মূল্য- ১০,০২,৩৫০/- (দশ লক্ষ দুই হাজার তিনশত পঞ্চাশ) টাকা। বিজিবি’র পক্ষ থেকে আটককৃত মাদকদ্রব্যের আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুনারুঘাট জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

    এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল বলেন, “বিজিবি সব সময় দেশের সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে প্রতিশ্রুতিবদ্ধ। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির আলোকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কঠোর পদক্ষেপ গ্রহণ করছে এবং এই ধরণের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।”

    তিনি আরও বলেন, সীমান্ত এলাকাগুলোতে মাদক এবং অন্যান্য চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সীমান্তবর্তী এলাকার জনগণকে মাদকসহ অন্য কোনো অবৈধ কার্যক্রমের তথ্য থাকলে বিজিবি’র সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান।

    এ ধরনের অভিযানের মাধ্যমে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকসহ সকল প্রকার চোরাচালান প্রতিরোধে দৃঢ় সংকল্পবদ্ধ।

    আব্দুল জাহির মিয়া চুনারুঘাট প্রতিনিধি ০১৭২১৯০৭৫৮৭

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST